1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

গাজীপুরে ডাকাতিকালে সিএনজি চালকসহ দুইজন নিহত

  • শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯৮ গননা করুন

একতা ডেস্কঃ গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কে ডাকাতির সময় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এঘটনায় চার ডাকাত সদস্য আটক হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ওই সড়কের সাতখামাইর বাজার মাজার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

নিহত দুজনের একজন মোঃ আরিফ হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। আরিফ হোসেন ডাকাত দলের সদস্য ছিলেন।

অপরদিকে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় সিএনজি চালক আবুল কালাম (৪০) মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিকভাবে আটক চার ডাকাতের নাম পরিচয় জানা যায়নি। শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে আবুল কালাম পেশায় অটোরিকশা চালক। ঘটনার সময় তিনি ওই সড়ক হয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী মোঃ শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, তিনি শ্রীপুরের এমসি বাজার থেকে একটি পিকাআপ নিয়ে বরমী যাচ্ছিলেন। পথে সাতখামাইর বাজারের কাছেই মাজার এলাকায় পৌঁছালে ৬-৭ জনের ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায় ডাকাত দল। একই সময় ওই সড়কে অন্যান্য গাড়ি থেকেও ডাকাতি করছিল ডাকাত দলের সদস্যরা। এক পর্যায়ে ভুক্তভোগীরা মিলে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে প্রতিরোধ করতে শুরু করে। খবর পেয়ে পুলিশের টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে।

এ সময় গাড়ির ধাক্কায় এক ডাকাত সদস্য গুরুতর আহত হন। অপরদিকে সিএনজি অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির ঘটনায় একজন ডাকাত সদস্যসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews