1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যুতে তিনজন রিমান্ডে

  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকা সিটিতে তিনশো ফিটে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি দুই দিনের রিমান্ডে।

গত শুক্রবার বিকেলে তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। গতকাল আদালতে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন বলে জানান নারায়ণগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ পরিদর্শক কাইউম খান। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সেনা কর্মকর্তা ব্রি. জেনারেল মামুনের ছেলে মুবিন আল মামুন (২০) এবং তার বন্ধু মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)।

শনিবার রাতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ। রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান বাদী হয়ে এই মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে মাদক সেবন ও বহনের অভিযোগ আনা হয়। পুলিশ বলেছে, ঘটনার পর প্রাইভেটকারটি তল্লাশি করে একটি বিদেশি মদের খালি বোতল ও এক ক্যান বিয়ার পাওয়া গেছে। নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগে শুক্রবার রূপগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে তিনজনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা মাসুদ মিয়া।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews