1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

গুগল ডুডলে বাংলাদেশের পতাকা স্বাধীনতা দিবসে

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৩৯ গননা করুন

একতা ডেস্কঃ স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে হোমপেজে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের বিশেষ ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা যুক্ত করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এটি দেখা যাচ্ছে। গুগলের হোমপেজে দেখা গেছে, এতে প্রবেশ করলেই শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সম্বলিত একটি বিশেষ ডুডল। নীল-সাদা আকাশে লাল-সবুজের পতাকা ঢেউ খেলে উড়তে দেখা গেছে। যার নিচেই ইংরেজিতে গুগল লেখা রয়েছে। এতে ক্লিক করলে আজকের ডুডলে পেজ খোলা হচ্ছে। যেখানে লেখা রয়েছে- ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ!

আজকের স্বাধীনতা দিবসের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে। গুগল প্রায়ই বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে এই বিশেষ ডুডল প্রকাশ করা হয়েছে।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে। ১৯৭১ সালে ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ চালিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানজুড়ে যখন নিরীহ, নিরস্ত্র বাঙালিকে নিমর্মভাবে হত্যার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে আর তখনই (২৬ মার্চ) চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। যা তৎকালীন ইপিআরের ট্রান্সমিটারের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পরে। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews