একতা ডেস্কঃ গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে গাড়ির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন। ১৭ জানুয়ারি, শুক্রবার উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পোনা গ্রামের বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮), বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।

Leave a Reply