1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গোপালগঞ্জ কাণ্ডে ১৪ আটকের পর আরও কী হতে চলেছে

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২২৩ গননা করুন

একতা ডেস্কঃ গোপালগঞ্জে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনার পর শহরে কারফিউ জারি করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে। গতকাল বুধবার রাতে শুরু হওয়া কারফিউয়ের কারণে আজ বৃহস্পতিবার সকালেও শহরজুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা।

অধিকাংশ দোকানপাট বন্ধ, জনসাধারণ ঘর থেকে বের হচ্ছেন না, শহরের রাস্তা প্রায় জনশূন্য। বুধবার রাতেই অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোঃ সাজেদুর রহমান জানান, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হলেও এখনো কোনো মামলা হয়নি। গতকাল বুধবার সকালে পৌর পার্কে কর্মসূচি শুরুর আগেই এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

এ সময় পুলিশের গাড়িতে আগুন এবং ইউএনওর গাড়িতে হামলার ঘটনা ঘটে। শহরে ঢোকার পরপরই এনসিপি নেতাদের ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে সেনা সদস্যদের সাজোঁয়া যান ও বিজিবির চার প্লাটুন মোতায়েন করা হয়। দফায় দফায় সংঘর্ষে শহরের উলপুর, টেকেরহাট ও পৌর পার্ক এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ মঞ্চে হামলার ঘটনা ঘটে বেলা দেড়টার দিকে।

পরে সমাবেশ সংক্ষিপ্ত করে পুলিশ ও সেনা পাহারায় এনসিপি নেতারা মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দেন। তবে লঞ্চঘাট এলাকাতেও তাদের ওপর হামলার অভিযোগ উঠে। এদিনে গোটা গোপালগঞ্জ শহর পরিণত হয় রণক্ষেত্রে। হাতবোমা, সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ছোড়ার শব্দ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের অধিকাংশ দোকান ও বাজার বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চারজনের মরদেহ আনা হয়েছে বলে জানা গেছে।

আহত অন্তত ১৫ জনের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বিকেলে ১৪৪ ধারা জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সন্ধ্যার পর পুরো শহরে কারফিউ জারি করা হয়। কারফিউ জারির পর শহর পরিণত হয় ভুতুড়ে নগরীতে।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি থাকলেও রাতভর ছিল এক ধরনের নিস্তব্ধতা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews