1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

গ্রেপ্তার হয়েছে ট্রাফিক পুলিশের নাকে ঘুষি দেয়া সেই ছাত্রদল নেতা

  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৭৫ গননা করুন

একতা ডেস্কঃ শাওন ইসলাম সবুজ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর ও ইউনিফর্ম ছিড়ে দেয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। গতকাল শনিবার রাত ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতাল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাওন ইসলাম সবুজ শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মোঃ শাহিনের ছেলে। তিনি যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক। যশোরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাফিক পুলিশ সদস্য শরিফুল ইসলাম শহরের জেল রোডে শনিবার রাত ৯টার দিকে দায়িত্বরত অবস্থায় ছিলেন। ব্যস্ততম ওই স্থানে রাস্তার ওপর মোটরসাইকেল রেখে আড্ডা দিচ্ছিলেন শাওন ও তার কয়েক বন্ধু। এতে সড়কে যানজট সৃষ্টি হয়। ওই পুলিশ সদস্য তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন। এ সময় উত্তেজিত হয়ে ছাত্রদল নেতা শাওন বলেন, তোর টিআই আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস, তোর এত সাহস কীভাবে হয়।

জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানিয়েছেন, দায়িত্বরত অবস্থায় অভিযুক্ত ওই ব্যক্তি একজন পুলিশ সদস্যকে মারধর এবং ইউনিফর্ম ছিড়ে ফেলেন। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহযোগিতায় শাওন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর বলেন, এ ঘটনায় আমরা বিব্রত। ব্যক্তির দায় সংগঠন নেবে না। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews