একতা ডেস্কঃ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে। গতকাল ৬ এপ্রিল, রবিবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার কাজী কেরামত আলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply