1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

চঞ্চলকে গৃহবন্দির খবর ভারতীয় গণমাধ্যমে

  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ গননা করুন

একতা ডেস্কঃ ভারতের বিভিন্ন গণমাধ্যমে গতকাল সন্ধ্যা থেকেই খবর প্রকাশ হয়েছে, অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দি করা হয়েছে। হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ১৮’সহ আরও কয়েকটি পত্রিকার অনলাইনের বাংলা সংস্করণে এমন সংবাদ প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, ঢাকা থেকে যাচ্ছিলেন নিউইয়র্ক। এমন সময় বিমান থেকে নামিয়ে আটক করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। আপাতত তিনি গৃহবন্দি অবস্থায় আছেন।

তদের মতে, ঘটনাটি আজকের নয়: প্রায় সতেরো দিন আগে নিউইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। কথা ছিল তিনি ঢাকা থেকে দুবাই হয়ে নিউইয়র্ক যাবেন। পরিকল্পনামাফিক তিনি বিমানে উঠেও পড়েন। তবে সেই বিমান ছাড়ার আগেই কিছু বিএনপি নেতা এবং বাংলাদেশি সেনা সেই বিমানে উঠে অভিনেতার কাছে জানতে চান তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন? জবাবে যদিও চঞ্চল জানান যে, তিনি কাজের জন্যই নিউইয়র্ক যাচ্ছেন। কিন্তু সেই কথা তারা বিশ্বাস করেছেন কিনা সেটা স্পষ্ট না হলেও, বিমান থেকে নামানো হয় চঞ্চল চৌধুরীকে। সত্যতা জানতে যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে।

চঞ্চল চৌধুরী বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই। পুরোপুরি মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবত কোনো সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি। কীভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews