1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা

চট্টগ্রামে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে এসআইকে কুপিয়ে জখম

  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২১২ গননা করুন

একতা ডেস্কঃ চট্টগ্রামের ইশানমিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অভিযানে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) কুপিয়ে জখম হয়েছেন।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। নগর পুলিশের বন্দর বিভাগের উপ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, রাতে ইশানমিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল হয়। খবর পেয়ে বন্দর থানার পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।

এসময় এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ডিসি আমিরুল ইসলাম বলেন, ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার পুলিশ সংবাদ সম্মেলন করবে। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পুলিশের চার থেকে পাঁচ সদস্য ঘটনাস্থলে পৌঁছালে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে।

অন্যরা সরে গেলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews