একতা ডেস্কঃ সরকার পতনের আশঙ্কায় নেতা নেতানিয়াহু প্রশাসন। জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, একদিকে সরকার পতনের আশঙ্কা অন্যদিকে গাজায় বন্দি থাকা ইজরায়েলিদের পরিবার সদস্যের আর্তনাদ। এখন আটকে আছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই মধ্যে নেতানিয়াহু প্রশাসন গাজায় যুদ্ধবিরতি নিয়ে ক্যাবিনেট ভোটাভুটি স্থগিত রাখলেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, সোমবার আমার শপথগ্রহণের আগে যেন এই যুদ্ধবিরতি কার্যকর হয় এই সবের মাঝে ইজরায়েলের বিরোধী দলনেতা ইয়াইর ল্যাপিড বলেন, ‘ভয় পাবেন না। তবে বন্দি মুক্তির চুক্তির ওপরে নজর দিন।’
গাজা যুদ্ধবিরতি নিয়ে ইজরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী তথা নেতানিয়াহুর জোটসঙ্গী ইটামার বেন গভির নেতানিয়াহুর সঙ্গ ত্যাগের হুমকি দিয়েছেন। তিনি এই চুক্তির বিপক্ষে। এদিকে নেতানিয়াহুর জোটে থাকা অপর এক কট্টরপন্থী নেতা তথা বর্তমান সরকারের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ‘যুদ্ধিরতির প্রথম পর্ব সম্পন্ন হওয়ার পরই যদি ইজরায়েল ফের যুদ্ধে না ফেরে এবং সব বন্দিকে ফিরিয়ে না আনা যায় তাহলে সরকারে থাকব না।’
বিশ্লেষকরা বলছেন, স্মোট্রিচ এবং গভির যদি নেতানিয়াহুর থেকে তাদের সমর্থন তুলে নেন, তাহলে নেতানিয়াহু সরকার পতনের চরম ঝুঁকির মুখে পড়বেন।

Leave a Reply