1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

চাকায় ১০ দিনের আগে ঢুকবে না কাঁচা চামড়া

  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬৭ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবারে ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুট দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা দরে কেনা হবে; গত বছর এই দাম ছিল ৫০ থেকে ৫৫ টাকা। ছাগলের চামড়ার দামও বেড়েছে। এবার সারা দেশে লবণযুক্ত খাসির চামড়া প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকায় এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকায় বিক্রি হবে ট্যানারিতে।

আগের বছর এই দাম ছিল যথাক্রমে ২০ থেকে ২৫ টাকা এবং ১৮ থেকে ২০ টাকা। রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কাঁচা চামড়ার এই দাম ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, এ বছর প্রতি বর্গফুটের দামের পাশাপাশি ছোট গরুর আয়তনের ওপর ভিত্তি করে সর্বনিম্ন দামও নির্ধারণ করা হয়েছে।

গরুর লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম ১১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ঢাকায় হবে ১৩৫০ টাকা। সরকার ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে বলেও তিনি জানান। জেলা ও উপজেলা পর্যায়ে কোরবানির পর অন্তত ১৫ দিন কাঁচা চামড়া সংরক্ষণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে চামড়া সংরক্ষণ, হাট ব্যবস্থাপনা এবং তিন মাসের জন্য কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকায় ১০ দিনের আগে কাঁচা চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়।

চামড়া তাড়াহুড়া করে বিক্রি না করে সংরক্ষণের আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, কোরবানির ঈদে চামড়া ব্যবস্থাপনা ও পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ হেল্পলাইন ৯৯৯ থেকে সার্বক্ষণিক সেবা পাওয়া যাবে। বাণিজ্য মন্ত্রণালয়েও বিশেষ কন্ট্রোল সেল খোলা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews