একতা ডেস্কঃ দর্ঘিদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্প্রতি সময়ের ব্যাপক আলোচিত সংলাপ- ‘চাচা, হেনা কোথায়?’ নিয়ে তৈরি হয়েছে নানা কনটেন্ট। যেখানে পাওয়া যেত নায়ক বাপ্পারাজ ও নায়িকা শাবনাজের মূল ভিডিও। অবশেষে সেই ‘হেনা’কে খুঁজে পেলেন বাপ্পারাজ। টাঙ্গাইলে দেখা হলো দু’জনের।
অভিনেতা নাঈম তার টাঙ্গাইলের সাহেব বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজসহ আরও অনেকে। যেটা নিয়ে মজার ছলে কনন্টেন্টও তৈরি কছেন নাইম, শাবনাজ ও বাপ্পারাজ। অনুষ্ঠানে নাঈমের সঙ্গে থাকা স্ত্রী শাবনাজকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বাপ্পারাজ।
কুশল বিনিময়ের পর শুরু হয় মজার আলাপ। এক পর্যায়ে বাপ্পারাজ নাঈমকে জিজ্ঞেস করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ মজা করে নাঈম বলেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস। হেনার তো আমার সঙ্গে অনেক আগেই বিয়ে হয়ে গেছে।’ সঙ্গে সঙ্গে বাপ্পারাজ চিৎকার করে বলেন, ‘না, আমি বিশ্বাস করি না!’ নাঈম তখন হেসে বাপ্পারাজের পিঠ চাপড়ান। এ সময় উপস্থিত অতিথিরা ‘প্রেমের সমাধি ছেড়ে’ গানটি গাইতে শুরু করেন।
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি দৃশ্য থেকেই এই সংলাপ ভাইরাল হয়। এতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ আর বকুলের ভূমিকায় ছিলেন বাপ্পারাজ। সিনেমাটি নির্মাতা করেছিলেন ইফতেখার জাহান। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।

Leave a Reply