1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত হত্যার হুমকিতে

  • বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৯ গননা করুন

একতা ডেস্কঃ সম্প্রতি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলা চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত। সিনেমার বাইরের নানা বিতর্কে যিনি আগেও বহুবার আলোচনায় এসেছেনও এবার সরাসরি হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে নিজের উদ্বেগ প্রকাশ করে মিষ্টি লেখেন, ‘আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।’ এ কথার সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত-অনুরাগীরা।

শুধু হুমকি নয়, এ ঘটনার সঙ্গে টাকা আদায়ের চেষ্টাও রয়েছে বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী। পুরো বিষয়টি এখন ঘনীভূত হয়েছে। যা মিডিয়া ও তার আশপাশের অনেককেই সন্দেহের কেন্দ্রে নিয়ে এসেছে। মিষ্টির ভাষ্যমতে, প্রথমে তার সহকারীর নম্বরে ফোন আসে একটি অজ্ঞাত নম্বর থেকে। সেখানে বলা হয়, ‘তোর ম্যামের সঙ্গে কথা বলতে চাই। না পারলে তার বিরুদ্ধে মামলা করবো। সে বিভিন্ন গ্রুপে ছিল, ছাত্রদের পক্ষে না।’

তার সহকারী প্রমাণ চাইলে, তখন তারা সরাসরি মালয়েশিয়ার একটি নম্বর থেকে মিষ্টিকে ফোন দেয়। সেখানে তাকে জানানো হয়-সমস্যা মেটাতে হলে দুই লাখ টাকা দিতে হবে। এই ফোনালাপের কিছু অংশ ছিল এমন যে, ‘আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি যদি চান সমাধান করতে, তাহলে টাকা পাঠান।’

অভিনেত্রী জানান, আগেও ২০২৪ সালের ৫ আগস্টের পর এমন হুমকি পেয়েছিলেন তিনি। এবার আবার শুরু হয়েছে। বিশেষ করে আরেকজন অভিনেত্রী ফারিয়াকে গ্রেপ্তারের পর থেকে হুমকির পরিমাণ বেড়ে গেছে। সন্দেহ আরও বাড়ে যখন বিভিন্ন দেশের নম্বর-বিশেষ করে মালয়েশিয়া, ইউএসএ এবং কানাডা-থেকে একের পর এক ফোন আসতে থাকে। এমনকি হোয়াটসঅ্যাপেও ফোন আসছে, যদিও তিনি তা রিসিভ করেননি বা উত্তর দেননি।

কলগুলোর ধরণ অনুযায়ী বিষয়টিকে সংগঠিত চাঁদাবাজি ও হুমকি বলেই মনে করছেন তিনি। হুমকিদাতারা মিষ্টির গাড়ির নম্বর পর্যন্ত জানে, এমনকি তিনি বোরকা পরে বাজারে যান, এই বিষয়গুলোও তাদের জানা, যা অভিনেত্রীকে আতঙ্কিত করেছে। সবচেয়ে চাঞ্চল্যকর অংশ হলো, মিষ্টি জান্নাতের অভিযোগ-এই হুমকির পেছনে মিডিয়ার কিছু চেনা মুখ জড়িত থাকতে পারে।

তার কথায়, ‘সন্দেহ তো হয় দু-তিনজনকে। মিডিয়ার কয়েকজন নায়িকা টাইপের মানুষ আছে, যারা আমাকে সহ্য করতে পারে না। আবার বাসার আশপাশেও কিছু লোক আছে যারা চাকরি করতে চায়। কিন্তু সুযোগ পায় না। তারাও শত্রু হতে পারে।’

এ বিষয়ে এখনও কোনও আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে অভিনেত্রী কিছু জানাননি। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ স্টেশন’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’-সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews