1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চীনকে কাঁচা চামড়া আমদানির অনুরোধ

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৬ গননা করুন

একতা ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকার কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবার কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে চীনকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে কাঁচা চামড়া আমদানির অনুরোধ জানানো হবে। গতকাল ২১ মে ‘কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি’র বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ থেকে কাঁচা চামড়া আমদানির অনুরোধ জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

তিনি জানান, ২২ মে, বৃহস্পতিবার কোরবানির চামড়ার দাম ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘এ বছর গতবারের তুলনায় চামড়ার দাম বাড়ানো হবে এবং সেটিই হবে যৌক্তিক সিদ্ধান্ত। বাজার ব্যবস্থাপনার মাধ্যমে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করব। প্রয়োজনে কাঁচা চামড়া সরাসরি রপ্তানিও করা হবে।’

তিনি আরো জানান, সিন্ডিকেটের প্রভাব ঠেকাতে এবং উপযুক্ত দাম নিশ্চিত না হওয়া পর্যন্ত মাদ্রাসা ও এতিমখানায় চামড়া সংরক্ষণের জন্য সরকার বিনামূল্যে ৩০ হাজার টনের বেশি লবণ সরবরাহ করবে। চামড়া সংরক্ষণের পদ্ধতি জনগণের মাঝে ছড়িয়ে দিতে সরকার একটি প্রামাণ্যচিত্র তৈরি করে তা প্রচার করবে বলেও জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সরকার মনোনীত প্রতিনিধি হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকও বৈঠকে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews