1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

চেকপোস্টে দাঁড় করানো মোটরসাইকেলে কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ গননা করুন

একতা ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মুনতাসির মাসুদ (২২) নামের এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু অমিত সাহা (২২) এবং মেহেদী হাসান (২২) গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাসিরের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। মুনতাসির মাসুদ বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহত দুজন একই বিভাগের এবং একই ব্যাচের শিক্ষার্থী। মুনতাসিরের বন্ধু ফাইয়াজ জানান, রাতে তারা তিনজন মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। ৩০০ ফিট এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। আহতদের কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মুনতাসির মাসুদকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য অমিত সাহা এবং মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু আহত হন। তাদের মধ্যে একজন কুর্মিটোলা হাসপাতালে মারা যান এবং বাকি দুজন বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থাকার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৩০০ ফিট সড়কের যাওয়ার পথে রূপগঞ্জের চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন বুয়েটের ছাত্র নিহত ও দুজন ছাত্র আহত হয়েছেন।’ ‘এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহত ছাত্র মুনতাসির মাসুদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।’ বুধবার বিকেলে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ভূইয়াবাড়ি ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রউফ (৩২) এবং শিপন (৩৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যার প্রতিবাদে দুপুরে তার সহপাঠীরা বিক্ষোভ করেছেন। শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পলাশী এসে সংবাদ সম্মেলন করেন তাঁরা। সেখান থেকে তারা এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন। তা ছাড়া পুলিশের তদন্তে যেন কোনো প্রভাব বিস্তার না করা হয় সেটার নিশ্চয়তা চেয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews