1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

চোরে ছাগল জবাই করে মাংস নিয়ে গেছে

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩৬৬ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ যশোর জেলার অভয়নগর উপজেলায় একরাতে পৃথক দুই বাড়ি থেকে দুটি ছাগল জবাই করে মাংস নিয়ে চলে গেছে চোর। তাছাড়া অপর একটি বাড়ির খুপি ভেঙ্গে আটটি চিনা হাঁস চুরি করেছে চোর চক্রটি। রবিবার দিবাগত রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামে তিনটি বাড়িতে এ ঘটনা ঘটে।

উপজেলার একতারপুর গ্রামের ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, আমার বড় একটি দাঁড়ি ছাগল জবাই করে মাংস চুরি করে চোরেরা। তারা ছাগল জবাই করে মাংস নিয়ে গেছে এবং নাড়িভুঁড়ি ফেলে রেখেছে। আমাদের গ্রামে চোরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন এ চোর চক্রটিকে ধরে আইনের আওতায় আনে। এগ্রামের জমির বিশ্বাসের স্ত্রী মরিয়ম খাতুন বলেন, প্রতিবছর শীতের সময় আমাদের গ্রামে চুরি বৃদ্ধি পায়। এর আগে আমার ছাগল ও হাঁস চুরি হয়েছে। আমি এই চোরদের দ্রুত ধরার জন্য পুলিশের সহযোগিতা চাচ্ছি।

এ ঘটনায় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews