1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ছেলে লাশ হয়ে ফিরেছে মায়ের কাছে

  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৮৫ গননা করুন

একতা ডেস্কঃ মা বলেছিলেন, বাবা বাস নে। তোকে হারালে যে আমাদের দুনিয়া অন্ধকার হয়ে যাবে। ছেলে মায়ের কথা শোনেনি। যোগ দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে। জীবিত আর ঘরে ফেরা হলো না তার। মায়ের দুনিয়া সত্যিই অন্ধকার হয়ে গেল।

বলছিলাম সবুজ মিয়ার কথা। বয়স ছিল তার ১৮। বাধা না মানার বয়স। আন্দোলনে যোগ দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শহিদ হয়েছেন তিনি। সবুজ মিয়া শ্রীবর্দী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামের আজহার আলী (৫০) ও সমেজা খাতুন (৩৮) দম্পতির ছেলে। তিনি এ বছর শ্রীবরদী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৩৩ ‘এ’ গ্রেড পেয়ে উত্তীর্ণও হয়েছেন।

শহীদ সবুজের পরিবার সূত্র জানিয়েছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে সবুজ দ্বিতীয়। বোনের বিয়ের পর বাবা প্যারালাইজড হয়ে পড়েন। এরপর পরিবারের সকল দায়িত্ব মেম সবুজ। পড়ালেখার পাশাপাশি তিনি ফার্মেসীতে কাজ করতেন। পরিবারের খরচ চালানোর পাশাপাশি নিজের আয়ে পড়াশোনাও করতেন। সবুজের চাচাত ভাই রাশেদুজ্জামান রিফাত বলেন, সবুজের বাবা দীর্ঘদিন থেকে প্যারালাইজড থাকায় সংসারের পুরো দায়িত্ব ছিল সবুজের কাঁধে। এস এস সি পাশ করার পর পরিবারের খরচ বহন করতে সবুজ চলে যায় ঢাকায়। দীর্ঘদিন চাকুরি করার পর সে শেরপুর ফিরে এসে শ্রীবরদি কলেজে এইচএসসিতে ভর্তি হয়। পড়ালেখার পাশাপাশি সবুজ শ্রীবরদি উপজেলার লংগরপাড়া বাজারের একটি ফার্মেসিতে চাকুরি করতো। তার বেতন ছিল মাত্র ৬ হাজার টাকা। এই টাকা দিয়েই তার অসুস্থ বাবার চিকিৎসা, পরিবার ও তার পড়াশোনার খরচ চলতো।

বীর সবুজের মা সমেজা খাতুন (৩৮) বলেন, গত ৪ আগস্ট সবুজ সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে আমি তাকে যেতে নিষেধ করেছিলাম। বলেছিলাম, বাবা যাস মে। শোনেনি আমার কথা। সে সময় আমার দেশ প্রেমিক ছেলে বলেছিল, ‘সবাই যদি ভয়ে ঘরে বসে থাকে তাহলে আওয়ামী সরকারের পতন হবে না। আর আমরা কখনো আমাদের যৌক্তিক দাবীগুলো শেখ হাসিনাকে দিয়ে মানাতে পারবো না।’ সেদিন সবুজ বলেছিল, ‘মা চিন্তা করো না। আমি মিছিল শেষ করে বাড়ি ফিরে আসবো।’ ছেলে আমার ঠিকই বাড়ি ফিরেছিল। তবে লাশ হয়ে। সমেজা আরও বলেন, আমার ছেলে আমাকে খুবই ভালবাসতো। কখনো বাড়ি এসে দেখতে না পেলে এদিক সেদিক খুঁজতো। সবুজ ভাল করিতা লিখতো। মাঝে মধ্যে আমাকে তার লেখা কবিতা পড়ে গুনাতো। দেশের প্রতি তার খুব টান ছিল। সবুজ খুব সাহসীও ছিল। তার স্বপ্ন ছিল সে একদিন বড় ব্যবসায়ী হবে। তখন আমাদের কোন দুঃখ কষ্ট থাকবে না। আমার ছেলের মৃত্যুর জন্য যারা সত্যিই দায়ী আমি তাদের বিচার চাই।

জাহিদ মেডিকেলের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম (৩৫) সবুজের চাচা হন। তিনি বলেন, ছেলেটা খুবই ভদ্র ও বিনয়ী ছিল। সে আমার ফার্মেসীতে চাকুরি করত। ছোটবেলা থেকে সবুজ অনেক কষ্ট করে বড় হয়েছে। সবুজ তার বাবার চিকিৎসার খরচ চালানোর জন্য ঢাকায় গিয়েছিল। সেখানে সে বাড়ির কেয়ারটেকারের কাজ করেছে। এরপর অনেকদিন গার্মেন্টসেও কাজ করেছে। তার স্বপ্ন ছিল সে একদিন বড় ব্যবসায়ী হয়ে পরিবারের দুঃখ ঘুচাবে। কিন্তু অসময়ে তার এ মৃত্যুতে সব শেষ হয়ে গেছে। শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে আমরা শহিদ সবুজের পরিবারের পাশে দাঁড়িয়েছি। তার পরিবারের হাতে নগদ ২ লাখ টাকা তুলে দিয়েছি। ভবিষ্যতে যে কোন প্রয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শহিদ সবুজের পরিবারের পাশে থাকবে।

পরিবারটির পাশে দাঁড়ানো এখন বড়ই প্রয়োজন। না হলে যে সবুজের অসুস্থ বাবার চিকিৎসা আর হবে না। এমনকি পরিবারের সদস্যদের বেঁচে থাকাই দায় হয়ে যাবে।

তথ্যসূত্রঃ বাসস

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews