1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জংলি সিনেমা পাকিস্তানে উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে

  • রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৯১ গননা করুন

একতা ডেস্কঃ নতুন নয় পাকিস্তানে বাংলাদেশি ছবি মুক্তির প্রক্রিয়া। অতীতে বহু বাংলাদেশি ছবি পাকিস্তানে মুক্তি পেয়েছে। সাম্প্রতিক সময়ে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়াটা ফের সচল হয়। এই দুইটি ছবি মূলত বাংলা ভাষায় ইংরেজি সাব টাইটাইলে মুক্তি দেওয়া হয় দেশটিতে। এবার পাকিস্তানে বাংলাদেশি সিনেমাকে একেবারে উর্দুতে ডাব করে মুক্তি দেওয়া হচ্ছে। সিনেমাটি হচ্ছে সিয়াম আহমেদ অভিনীত ও এম রাহিম পরিচালিত ‘জংলি’। গেল ঈদুল ফিতরে যে সিনেমাটিতে বাংলাদেশে তুমুল দর্শক প্রিয়তা পায় এবং প্রশংসিত হয়। বাংলাদেশে প্রশংসার পর জংলি আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারেও একযুগে মুক্তি পায়। সেখানেও দারুণ দর্শক সাড়া পেয়েছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। সিনেমাটি এখনও দেশে বিদেশে তুমুলভাবে দর্শকাদের সাড়া জাগাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার জংলি মুক্তি পাচ্ছে পাকিস্তানে।

দেশটিতে সিনেমাটি পরিবেশনা করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। সিনে এন্টারটেইনমেন্ট এর কর্ণধার আসিফ চৌধুরী হোয়াটসঅ্যাপেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি সিনে এন্টারটেইনমেন্টর আসিফ চৌধুরী। শিগগিরই আমরা জংলি সিনেমাকে উর্দুতে ডাবি করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সকল চুক্তি হয়ে গিয়েছে। এখন সিনেমাটির উর্দু ডাব চলছে। এরমাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাব হয়ে পাকিস্তানে মুক্তি পাবে। এম রাহিমের পরিচালনায় ‘জংলি’র নাম ভূমিকায় আছেন সিয়াম। পাখি চরিত্রে রয়েছেন শিশু শিল্পী নৈঋতা। সাথে রয়েছেন এইসময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। আছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও নায়িকা দিঘী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন কিংবদন্তী প্রিন্স মাহমুদ। জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।

সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি পাকিস্তানে মুক্তির বিষয়ে বলেন, আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ। এখন ডাব চলছে। শিগগিরই পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে দর্শকদের ভালোবাসার ‘জংলি’।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews