1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হলেন বাংলাদেশের সালাহউদ্দিন নোমান

  • সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৮৯ গননা করুন
সালহউদ্দীন নোমান চৌধুরী

একতা ডেস্ক: সাফল্যের সাথে নেপালে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা সালহউদ্দীন নোমান চৌধুরীকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি করে পাঠাচ্ছে সরকার। পেশাদার এই কূটনীতিককে নতুন পদে নিয়োগ দিয়ে ২০ অক্টোবর রবিবার আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই বছরের বেশি সময় ধরে নিউ ইয়র্কে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন সালাহউদ্দীন নোমান। আগামী ডিসেম্বরে অবসরে যাচ্ছেন রাষ্ট্রদূত মুহিত, যিনি ২০২২ সালের জুন থেকে ওই দায়িত্বে ছিলেন।

রাষ্ট্রদূত সালাহউদ্দীন নোমান ২০২০ সালের ১১ নভেম্বর থেকে কাঠমান্ডুর বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কর্মকর্তা এর আগে দিল্লি, ইসলামাবাদ, নিউ ইয়র্কে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব সামলেছেন। সদরদপ্তরে প্রশাসন, বহিঃপ্রচার, বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াবলি, প্রটোকল, জাতিসংঘ ও দক্ষিণ পূর্ব এশিয়া অনুবিভাগ এবং ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন পদে ছিলেন সালাহউদ্দীন।

তথ্যসূত্রঃ ভোরের কাগজ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews