1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

জাতীয় নির্বাচন কে বিলম্বিত করা মেনে নেয়া হবে না বললেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬৯ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সংস্কারের নামে টালবাহানা করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করা মেনে নেয়া হবে না। সন্দ্বীপে বিএনপি’র এক বিশাল ইফতার মাহফিলে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ করে উপরোক্ত হুশিয়ারী উচ্চারণ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাফ হোসেন। যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম (৩) সন্দ্বীপ সংসদীয় আসন হতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন এর দেয়া এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক আরো বলেন-বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের প্রকৃত শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন তার প্রয়াত পিতা বীর মুক্তিযোদ্ধা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সহ হাজারো মুক্তিকামী ছাত্র-জনতা।

তিনি বলেন-২৪ এর ছাত্র-জনতার সফল আন্দোলনে বিএনপি’র গুরুত্বপূর্ণ ভূমিকা কে ছাত্র নেতৃত্ব পাশ কাটিয়ে যাচ্ছে বলে অভিযোগের সুরে বলেন। অথচ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এ আন্দোলনের পেছনে মূল চালিকা শক্তি ছিলেন। যার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটে। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন- গত ১৭ বছরে আমি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রোসানলে পড়ে আমার মাতৃভূমি সন্দ্বীপ সহ বাংলাদেশে আসতে পারিনি। আজকের এই বিশাল সমাবেশ প্রমান করে বিএনপি’র নেতাকর্মীদের মাঝে আমার অবস্থান কোথায়? আগামী জাতীয় নির্বাচনে সন্দ্বীপ সংসদীয় আসন হতে ধানের শীষ প্রতীক নিয়ে যিনিই আসবেন তাকেই জয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করবো।

১৮ মার্চ বিকেল ৩টায় পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজা উদ-দৌলা সজীব এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট আবু তাহের, যুগ্ম আহবায়ক কাউছার চেয়ারম্যান, আব্দুল ওহাব কবির, জাহাঙ্গীর হোসেন, গাজী হানিফ, নাসিরুল কবির মনির তালুকদার, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌরসভা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক মোশারফ হোসেন দিদার, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক শাহরিয়ার সজীব, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মাইনউদ্দীন, সাবেক ছাত্রনেতা মাহবুবুল মাওলা শিমুল প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews