1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০৮ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফানুল হক চৌধুরী।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছ চাষের গুরুত্ব, জলজ জীববৈচিত্র্য রক্ষা, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য হিসেবে মাছের ভূমিকা এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদানসহ বিভিন্ন বিষয়ে রচনা, কুইজ ও চিত্রাঙ্কনে অংশ নেয়।

এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রতিযোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মৎস্যসম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মাছের উৎপাদন ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবং জলজ পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews