1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

জানা গেলো আওয়ামী লীগ নেতাদের অবস্থান

  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৯৬ গননা করুন

একতা ডেস্কঃ জনরোষে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের অবস্থান ধীরে ধীরে অবস্থান স্পষ্ট হচ্ছে। সম্প্রতি রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা দলটির প্রত্যাবর্তন নিয়ে সমাজ পাতায় বেশ আলোচনা চলছে। দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি নিয়েও আলোচনার অন্ত নেই। অথচ দেশে এখন পর্যন্ত আওয়ামী লীগের পিকেটিং খুজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল নেতা ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরার মত কেউ নেই বললেই চলে। দলটির প্রতি সাধারণ মানুষের ক্ষোভের কারণে যে তিন-চার জনের নাম সম্প্রতি শোনা যাচ্ছে তারাও নৌকার হাল ধরতে সাহস পাবে বলে মনে হয় না। বাকি যারা বিদেশে থেকে আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন, তারা দিন দিন হাস্যকর হয়ে উঠছেন। আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে সভাপতি মণ্ডলীর সদস্য সংখ্যা ১৯।

৫ আগস্ট সরকার পতনের পর মতিয়া চৌধুরী মারা গেছেন। সভাপতি মণ্ডলীর উনিশ সদস্যের মধ্যে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, কাজী জাফরউল্লাহ, আব্দুল রাজ্জাক, ফারুক খান, শাজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন ও কামরুল ইসলাম গ্রেফতার হয়েছেন। কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবান গোলাপ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন গ্রেপ্তার হয়েছেন। বাকিদের প্রায় সবাই বিদেশে অবস্থান করছেন। ইতিমধ্যে অনেকেই অনলাইন মাধ্যমে এবং নানা অনুষ্ঠানে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews