1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

জাবির ছাত্রী হল থেকে যুবক আটক তাও মধ্যরাতে

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ গননা করুন

একতা ডেস্কঃ কী ছিল উদ্দেশ্য? মধ্যরাতে ছাত্রীহলে কেন গিয়েছিলো? সেখানে গেলই বা কী করে সে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হল থেকে মধ্যরাতে এক যুবককে আটক করেছে। শনিবার রাত একটার দিকে হলের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক হওয়া যুবকের নাম আশরাফুল আলম পারভেজ। চট্টগ্রামের আগ্রাবাদে তার বাড়ি হলেও বর্তমানে গাজিপুরে থাকেন। বিশ্ববিদ্যালয়ের ৫২ ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অর্পা খন্দকার চাঁদনীর কক্ষ থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হিম উৎসব দেখতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে চলমান হিম উৎসবের শেষে অর্পার সহায়তায় হলে প্রবেশ করেন আশরাফুল। অর্পা আশরাফুলকে হলের তৃতীয় তলায় তার কক্ষে নিয়ে যান। তবে প্রবেশের সময় হল গেইটের গার্ড ও অন্যান্যরা যাতে টের না পায়, সেজন্য আশরাফুল কপালে টিপ ও গায়ের চাদর মুড়িয়ে প্রবেশ করেন। তবে ওই ছেলে কক্ষে গিয়ে চাঁদর খুলে ফেললে আশেপাশের কক্ষে থাকা ছাত্রীরা তাকে শনাক্ত করেন।

ছাত্রীরা আশরাফুলকে আটক করে হল প্রভোস্টের কক্ষে নিয়ে আসেন। পরে হল প্রভোস্ট এসে প্রক্টরিয়াল বডিকে খবর দেন। এক পর্যায়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আশুলিয়া থানা পুলিশের কাছে আশরাফুলকে সোপর্দ করা হয়। এ সময় হলের ক্ষুব্ধ ছাত্রীরা ওই যুবককে জুতাপেটা করে। অভিযুক্ত আশরাফুল জানান, অর্পার সাথে তার ফেসবুকে পরিচয়। হিম উৎসব দেখা শেষে থাকার জায়গা না থাকায় অর্পাকে জানান। তখন অর্পা তাকে হলে নিয়ে আসেন। অপরদিকে অর্পা খন্দকার জানান, আশরাফুলের অন্য কোথাও থাকার জায়গা না থাকায় হলে নিয়ে এসেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews