1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জামায়াতে অমুসলিম নাগরিক সেবা কমিটি গঠন

  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৬২ গননা করুন

একতা ডেস্ক: রংপুরের পীরগাছায় অমুসলিমদের নিয়ে জামাতের কমিটি গঠন করা প্রসঙ্গে চলছে নানা আলোচনা-সমালোচনা। সামাজিক সেবা নিশ্চিতে একটি ইউনিয়নে ‘অমুসলিম নাগরিক সেবা কমিটি’ গঠন করেছে জামায়াতে ইসলামি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বেশ কয়েকটি গণমাধ্যমে এটিকে জামায়াতের হিন্দু শাখার কমিটি বলে চালানো হচ্ছে। যা সত্য নয়। এমনকি এটি জামায়াতের কোনো সাংগঠনিক কমিটিও নয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ। তিনি বলেন, জামায়াত মূলত অমুসলিমদের নিয়ে কিছু সেবামূলক কাজ করে। তারই প্রেক্ষিতে সেদিন (শুক্রবার) সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে হিন্দু ভাইদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এখানে অমুসলিম ভাইদের বিভিন্ন সেবা দিতে ‘নাগরিক সেবা কমিটি’ গঠন করা হয়েছে। কিন্তু মিডিয়ায় এটি ভুলভাবে এসেছে। তিনি আরও বলেন, বৈঠক থেকে ‘অমুসলিম নাগরিক সেবা কমিটি’ নামে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি হন মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাস। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সহ-সম্পাদক পদে কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণ, অর্থ সম্পাদক দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণ। মোস্তাক আহমেদ জানান, সামাজিক সেবা যেমন অসুস্থতা, দুস্থ মানুষ, ব্লাড ডোনেশন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, বিরোধ মীমাংসাসহ বিভিন্ন সামাজিক সেবাগুলো অমুসলিমরাও যাতে পায় তাই সেটি নিশ্চিত করতেই ‘অমুসলিম নাগরিক সেবা কমিটি’ গঠন করা হয়েছে। এটি কোনো রাজনৈতিক শাখা কমিটি নয়। শুধু সেবা পৌঁছে দেওয়ার জন্য কমিটি। এ ধরনের নাগরিক সেবামূলক অনেক কমিটি আগেও ছিল। জামায়াত প্রকাশ্যে কাজ করার সুযোগ না থাকায় কমিটিগুলো সচল ছিল না।

এ প্রসঙ্গে কমিটির গঠিত নাগরিক সেবা কমিটির সেক্রেটারি বিজন চন্দ্র দাস জানান, জামায়াতে ইসলামীর নেতারা অমুসলিমদের মাঝে সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি করতে বলেছিল। যাতে আমাদের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে। আমরা সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি করেছি। জামায়াতের রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। রংপুর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা এনামুল হক জানান, অমুসলিমদের নিয়ে কোনো রাজনৈতিক শাখা কমিটি করা হয়নি। সেদিন (শুক্রবার) সেখানে অমুসলিমদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল এবং আমিও উপস্থিত ছিলাম। তবে শুনেছি আমরা চলে আসার পর তাদের মধ্যে একটি অভ্যন্তরীণ কমিটি হয়েছে।

এর আগে গত ২৫ অক্টোবর, শুক্রবার রাতে পীরগাছা উপজেলা জামায়াত অফিসে পীরগাছা সদর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ভাইদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’ শিরোনামে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- রংপুর জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দফতর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ, পীরগাছা সদর ইউনিয়ন শাখার আমির আব্দুর জব্বার, অর্থ সম্পাদক হোসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলী প্রমুখ।

তথ্যসূত্রঃ যায়যায়দিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews