1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

জামায়াতে ইসলামী যেকোনো প্রয়োজনে আছিয়ার পরিবারের পাশে থাকবে

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৮০ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেন, যেকোনো প্রয়োজনে মাগুরার শিশু আছিয়ার পরিবারের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটি। শনিবার সকালে আছিয়ার কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা জানান। সকালে আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে হেলিকপ্টারে মাগুরা পৌঁছান জামায়াতের আমির। জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামেন তিনি। এ সময় তাকে দেখতে মাঠের চারপাশে ভিড় করেন সাধারণ মানুষ। কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় আছিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান শফিকুর রহমান।

তিনি বলেন, ধর্ষণ-নিপীড়নের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠিত হলে এসব অপরাধ কমে যাবে।

কবর জিয়ারত শেষে আছিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন ডাঃ শফিকুর রহমান। আছিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির। তবে আছিয়ার মা আয়েশা আক্তার সে সময় বাড়িতে ছিলেন না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews