1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জামায়াত নারী পোশাক নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রচারের প্রতিবাদ জানাল

  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৮ গননা করুন

একতা ডেস্কঃ নারীদের পোশাক সম্পর্কে আমিরে জামায়াতের বক্তব্যটি কতিপয় সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে প্রচার করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রবিবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ৩০ নভেম্বর সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে ‘নারী পোশাক’ সংক্রান্ত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বক্তব্যটি কতিপয় সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে।আমিরে জামায়াত প্রদত্ত বক্তব্যটির আগে ও পরের অংশ বাদ দিয়ে ভুলভাবে উপস্থাপন করায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা এই ভুল সংবাদ পরিবেশেনের প্রতিবাদ জানাচ্ছি।’

তবে কোনো কোনো সংবাদপত্র ও গণমাধ্যমে আমিরে জামায়াতের বক্তব্যটি সঠিকভাবে প্রকাশিত হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি’, বলেন সেক্রেটারি জেনারেল। তিনি আরও বলেন, ‘জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এ জাতীয় সংবাদ পরিবেশন করা সাংবাদিক নীতিমালার পরিপন্থী। ভবিষ্যতে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশন করার জন্য আমি সংশ্লিষ্ট রিপোর্টার, পত্রিকা কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews