1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৯০ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে ২৯ মে, বৃহস্পতিবার থেকে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস। গত ২৮ মে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর স্বর্ণ ব্যবসাকেন্দ্র তাঁতীবাজারে অবস্থিত নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনাকে ঘিরে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে বলা হয়, সহ-সভাপতি রিপনুল হাসানকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা গভীর উদ্বেগজনক এবং তা সুপরিকল্পিত হয়রানির অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানায়। কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে এবং প্রয়োজনে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews