1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জুলকারনাইন কী বললেন তাঁর ফেসবুক পোস্টে

  • সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩৮২ গননা করুন
বাংলাদেশের নির্বাসিত সাংবাদিক জুলকারনাইন

একতা ডেস্ক: বাংলাদেশের নির্বাসিত সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি সম্প্রতি তার ফেসবুক ওয়ালে দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে একটি চাঞ্চল্যকর পোস্ট দিয়েছেন। আল জাজিরার এই সাংবাদিক তাঁর ফেচবুক পোস্টে বাংলাদেশ রাষ্ট্রের সিস্টেমে বিরাজমান মন্দ অবস্থার প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলেন, প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসে রিসেট বাটন থাকে, যা চাপলে সেই ডিভাইস নতুনভাবে কাজ শুরু করে। কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থায় যখন ম্যালফাংশন দেখা দেয়, তখন সেটা শুধরানোর জন্যও রিসেট প্রয়োজন হয়।

তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, ২০০৮ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় যে পচন ধরেছে এবং নানা প্রশাসনিক স্তরে দুর্নীতি ও স্বজনপ্রীতি যে ছড়িয়ে পড়েছে, তা দেশের সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি। তার ভাষায়, সিটি কর্পোরেশনের টয়লেট থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যন্ত নেপোটিজম ছেয়ে গেছে। সামি বলেন, রাষ্ট্রযন্ত্রের ওপর চেপে বসা একটি চৌর্য্যরাজত্ব জনগণের অধিকারের টুটি চেপে ধরেছে, যেখানে প্রতিবাদকারীদের হত্যা ও নির্যাতন করা হয়েছে।

তিনি পোস্টে ২০০৮ থেকে বর্তমান সময়ের মধ্যকার বিভিন্ন ঘটনাবলীর উল্লেখ করেন, যেখানে রাষ্ট্রের নানা অপশক্তি জনগণের সম্পদ লুট করেছে এবং ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করেছে। এই কর্মকাণ্ডকে তিনি ‘ক্লেপটোক্রেসি’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, যে অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের মুক্তির জন্য ১ হাজার ৬০০ এর বেশি প্রাণ বিসর্জন দিতে হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

তিনি আরো প্রশ্ন তুলেছেন, কেন এত রক্তপাতের পরেও রাষ্ট্রকে রিসেট’ করার প্রয়োজনীয়তা উপেক্ষা করা হচ্ছে। তার মতে, রিসেট মানে শেষ নয়, রিসেট মানে নতুন যাত্রা, দেশের নতুন সূর্যোদয় দেখার অপেক্ষা।’ তিনি বলেন, দেশটা সকলের, ‘কারো বাপের না।’

তথ্যসূত্রঃ ভোরের কাগজ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews