1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জুলাই আন্দোলনে আহত চারজনের বিষপানে মৃত্যুর চেষ্টা

  • সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৪০ গননা করুন

একতা ডেস্কঃ জুলাই আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো চার যুবক রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কক্ষে প্রবেশ করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবিতে রোববার দুপুরে চলমান এক বৈঠকের সময় তারা বিষপান করেন। আত্মহত্যার চেষ্টাকারীরা হলেন, শিমুল, মারুফ, সাগর এবং আখতার হোসেন (আবু তাহের)। পরে দ্রুত তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডাঃ আবুল খায়ের গণমাধ্যমকে জানান, ‘জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে বৈঠক চলাকালে চার যুবক আমাদের কক্ষে প্রবেশ করেন। সিইও তাদের অপেক্ষা করতে বললে তারা ক্ষুব্ধ হয়ে সেখানেই পূর্বপ্রস্তুত বিষপান করেন।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে চোখ হারানো এই আহতরা অভিযোগ করেছেন যে, দীর্ঘ নয় মাসেও সরকারের পক্ষ থেকে তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

ডাঃ খায়ের আরও বলেন, ‘আমরা তাদের মানসিক অবস্থা বুঝতে পারছি। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বারবার সে কথা আমাদের জানিয়েছেন। চিকিৎসার ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল না। এমনকি সরকারের সহায়তায় তাদের মধ্যে দুজনকে সিঙ্গাপুরেও পাঠানো হয়েছিল, কিন্তু চক্ষুগুলিতে গুলির গুরুতর আঘাতের কারণে তাদের দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

তিনি জানান, ‘তারা দীর্ঘদিন হাসপাতালে থাকলেও বর্তমানে চিকিৎসাসংক্রান্ত কোনো প্রয়োজন নেই। কিন্তু বাড়ি ফিরতেও তারা ভয় পাচ্ছেন। তাদের একজনের চাঁদপুরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা তাদের মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তুলেছে।’ পরিচালকের মতে, মানসিক স্বাস্থ্যের অবনতি ও দীর্ঘদিনের অনিশ্চয়তা থেকেই তারা আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews