1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

জুলাই বিপ্লব বাংলাদেশের অস্তিত্বে নতুন মাত্রা দিয়েছে

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশের ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে আমরা আজ দাঁড়িয়ে রয়েছি, যেখানে ১৯৭১ সালের বিজয়ের সঙ্গে আমাদের সামনে রয়েছে জুলাই-আগস্ট, ২০২৪ সময়ের যুগান্তকারী মুহূর্তগুলো। এটি বাংলাদেশের অস্তিত্বে এক নতুন মাত্রা যোগ করেছে। এই অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজের রাজনৈতিক এবং দেশপ্রেমের চেতনা পূর্ণরূপে বিকশিত হয়েছে। এভাবে মন্তব্য করলেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

গতকাল বৃহস্পতিবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ডিক্যাব) আয়োজিত মিডিয়া অ্যাওয়ার্ডস’ প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব এসব কথা বলেন। এ সময় গুজব ও ভুলতথ্য প্রতিরোধে ডিক্যাব সদসস্যের প্রতি আহ্বান জানান তিনি। ‘ওয়াশিংটন দূতাবাসে মিলিয়ন ডলার চুরি, তদন্ত ফাইল গায়েব’ শিরোনামে প্রতিবেদনের জন্য মানবজমিনের মিজানুর রহমান, নির্বাচন ঘিরে কূটনৈতিক তৎপরতা বা সরকারের অসন্তোষ, সামনে ‘স্পেস’ নাও পেতে পারেন কূটনীতিকরা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের নজরুল ইসলাম এবং টেলিভিশন বিভাগে মাছরাঙা টেলিভিশনের মাশরেক রাহাত ‘অনিয়মের দায়ে বন্ধ হয় আবার দুর্নীতির মাধ্যমে খুলে মালয়েশিয়ার শ্রমবাজার প্রতিবেদনের জন্য ডিক্যাব অ্যাওয়ার্ড পান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম, ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু উপস্থিত ছিলেন। মো. জসীম উদ্দিন বলেন, ‘২৪-এর জুলাই-আগস্টের অভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তনের জন্য ছিল না। এটি ছিল আমাদের জাতীয় চেতনার পুনর্জাগরণের এক গৌরবদীপ্ত মুহূর্ত। দুর্নীতি, স্বজনপ্রীতি, অবিচার- এসব কিছুর বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিরোধ। ন্যায়বিচার, মানবাধিকার ও ঐক্যের ওপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণের পথ সুগম করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। কূটনৈতিক মহল এবং গণমাধ্যমের মধ্যে আরও নিবিড় সহযোগিতা এখন সময়ের দাবি। গণমাধ্যম সবসময়ই সরকারের উদ্যোগ ও কূটনৈতিক কার্যক্রমকে জনগণের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ডিক্যাবের অন্তর্দৃষ্টিপূর্ণ ও সময়োপযোগী প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি বিস্তৃত করতে এবং বিভিন্ন বিষয়কে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে। বর্তমান ডিজিটাল যুগে, যেখানে তথ্য মুহূর্তেই সারাবিশ্বে ছড়িয়ে পড়ে, গুজব ও ভুলতথ্য প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews