1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

জুলাই শহীদদের স্মরণে মহালছড়িতে আলোচনা সভা

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৫৫ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও প্রেসক্লাব সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, জুলাই শহিদ দিবস আমাদের জাতির ইতিহাসে এক বেদনার দিন। যারা এই দিনে আত্মাহুতি দিয়েছেন, তাদের ত্যাগকে স্মরণে রেখে আমাদের সমাজ গঠনে এগিয়ে যেতে হবে। আলোচনা সভার পাশাপাশি দিবসটি উপলক্ষে ১৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও দেয়ালচিত্র (গ্রাফিতি) প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা শহিদদের স্মরণে তাদের আঁকা চিত্রের মাধ্যমে ইতিহাসের কথা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরে। দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণকারী সবাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন এবং ইতিহাস সচেতন প্রজন্ম গড়ার আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews