1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই হবে

  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৩৭ গননা করুন

একতা ডেস্কঃ সংস্কার কার্যক্রমে কমিশনের দেওয়া কোনো প্রস্তাবই চূড়ান্ত নয়। রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে পরিবর্তিত প্রস্তাব নিয়েই আগামী জুলাই মাসে জাতীয় সনদ (জুলাই সনদ) প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বিষয়ভিত্তিক বৈঠকে এসব কথা বলেন তিনি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নারী আসনের ভবিষ্যৎ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নির্ধারণ পদ্ধতি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি, এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়।

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠার জন্য দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সব প্রস্তাব নিয়েই ঐকমত্য হবে না। যেগুলোতে দলগুলোর মধ্যে সমঝোতা হবে, সেগুলোই জুলাই সনদে যুক্ত হবে। বাকিগুলো দলগুলো তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহারে তুলে ধরবে। কমিশনের কার্যক্রম সম্পর্কে জনগণের আগ্রহ বেড়েছে। এ কারণেই দ্বিতীয় দফার আলোচনায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

আলোচনায় অংশ নেয় দেশের ৩০টি রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, গণফোরাম, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বাসদ, জেএসডি, এলডিপি, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, জাকের পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং আরও অনেকে। জুলাই মাসের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন একটি সমন্বিত সংস্কার সনদ প্রকাশ করতে চায়।

এই সনদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ন্যায্যতা, জবাবদিহি ও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের দিকনির্দেশনা থাকবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে, এই সংস্কার সুপারিশে যেন আমরা অন্তত ন্যূনতম ঐকমত্যে পৌঁছাতে পারি। তা না হলে গণতন্ত্রের ভিত্তিই দুর্বল থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews