1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

জেনারেল তারিক এবং স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব স্থগিত

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৭০ গননা করুন
মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক

একতা ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও দুই সন্তানের ব্যাংক হিসাব সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। শনিবার রাতে এ-সংক্রান্ত নির্দেশনায় মেজর জেনারেল (অব.) তারিকি আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, দুই সন্তানের (নুরীন তাসমিয়া সিদ্দিক ও বুশরা সিদ্দিক) নামে পরিচালিত ব্যক্তিক হিসাব (লকার হিসাবসহ) এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাব মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় স্থগিত করতে বলা হয়। নির্দেশে বলা হয়, ‘আপনাদের ব্যাংকে মেজর জেনারেল (অব.) তারিকি আহমেদ সিদ্দিক (জাতীয় পরিচয়পত্র নং-৯১০৮৭১২৭৬২ (নতুন), ২৬৫০৮৯৮২৬৫০১৭ (পুরাতন), জন্মতারিখ: ০৮/০৯/১৯৫৫: পাসপোর্ট নং-ডি০০০১০০২৩) ও তাঁর স্ত্রী শাহিন সিদ্দিক (জাতীয় পরিচয়পত্র নং-৮-২০৮-৬৮৪০৩৮ (নতুন), ২৬৫০৮৯৮২৬৫০১৬ (পুরাতন), জন্ম তারিখ: ১৬/০২/১৯৬৪; পাসপোর্ট নং- ডি০০০১০০৫৯) এবং তাঁদের সন্তানদের (নুরীন তাসমিয়া সিদ্দিক ও বুশরা সিদ্দিক) নামে পরিচালিত ব্যক্তিক হিসাব (লকার হিসাবসহ) এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের (sole proprietorship) নামে পরিচালিত হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৩০/১) (গ) ধারার ক্ষমতাবলে পত্র ইস্যুর তারিখ হতে ৩০ দিনের জন্য স্থগিত (suspend) রাখার নির্দেশনা প্রদান করা হলো। উল্লেখ্য, লেনদেন স্থগিতাদেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯ এর ২৬(২) ধারার বিধান প্রযোজ্য হবে।’

নির্দেশে উল্লেখ করা হয়, ‘এছাড়া, বর্ণিত ব্যক্তিবর্গ ও তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট সকল হিসাবের খোলার ফর্ম, হালনাগাদকৃত বেওয়াইসি, হিসাব খোলার শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী (পিডিএফ ও এক্সেল ফাইল) এবং ‘সংযুক্তি-ক মোতাবেক লেনদেন সংক্রান্ত অন্যান্য তথ্যাদি পত্র ইস্যুর তারিখ থেকে ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে এ ইউনিটে সরবরাহ করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো।’

তথ্যসূত্রঃ নয়াদিগন্ত

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews