1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

জেলা প্রশাসক টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ মহালছড়ি সেমিফাইনালে

  • রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫০১ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ জেলা প্রশাসক টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচে পানছড়িকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মহালছড়ি উপজেলা দল। শনিবার (৩ জানুয়ারী ২০২৬) খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মহালছড়ি উপজেলা দল। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২১ রান।

জবাবে ব্যাট করতে নেমে পানছড়ি উপজেলা দল শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করে। কিন্তু কয়েক অভার যেতে না যেতে উকেটের পতন শুরু হয়। শেষে সব কয়টি উইকেট হারিয়ে পানছড়ি উপজেলা টিম ৬৯ রানে গুটিয়ে যায়। সব দিকে দর্শকদের করতালিতে মাঠ মুখরিত হয়ে ওঠে।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মহালছড়ির খেলোয়াড় সাকিব। যিনি ব্যাট, বলিং হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অদ্যকার খেলাটি মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, অন্যান্য উপজেলার নির্বাহী অফিসার সহ খাগড়াছড়ি ক্রীড়া অফিসার মোঃ হারুন উপভোগ করেন।

খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ ৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন অতিথিরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews