1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

ঝিনাইদহে বিএনপি নেতার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৮৬ গননা করুন

বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শৈলকুপা উপজেলা বিএনপি। গত ১৪ জুন, শনিবার বিকালে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান বিপুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৩ জুন বিকালে শৈলকুপা উপজেলাধীন ২ নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার এবং স্কুল এলাকায় বিএনপি নেতার প্রোগ্রামকে ঘিরে হামলা পাল্টা হামলা বাড়িঘর ভাঙচুর বোমা নিক্ষেপ এর অভিযোগ পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে শৈলকুপা উপজেলা বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হল। তদন্ত কমিটির সদস্যরা হলেন-জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম জর্দার, রাকিবুল হাসান খান দীপু, শৈলকুপা উপজেলা বিএনপির সহ-সভাপতি এটিএম শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান বিপুল। গঠিত তদন্ত কমিটি প্রকৃত ঘটনা খতিয়ে দেখবে, প্রকৃতপক্ষে বোমা হামলা হয়েছে কিনা, হামলা হলে এই বোমা হামলার সাথে বিএনপির কোন পক্ষ বা কোন নেতা বা অন্য কোন গোষ্ঠী জড়িত আছে কিনা।

১ নম্বর ত্রিবেনী ইউনিয়ন ও ২ নং মির্জাপুর ইউনিয়ন এর স্বীকৃত আওয়ামী ক্যাডাররা কথিত মিটিংয়ে অংশ গ্রহণ করেছে কিনা। বিভিন্ন মিডিয়াতে দেখা গেছে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে, এটার সত্যতা যাচাই পূর্বক ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দাখিল করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হল। গত ১৩ জুন, শুক্রবার বিকালে উপজেলার রামচন্দ্রপুর বাজারে সমাবেশের আয়োজন করে শৈলকুপা উপজেলা বিএনপির একাংশ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে সমাবেশ স্থলে হাজির হলে মাঠের একপাশে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে সমাবেশে আসা নেতাকর্মীরা ধাওয়া করলে দুর্বত্তরা পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে শেখপাড়া বাজারে বিক্ষোভ করেন জয়ন্ত কুন্ডুর সমর্থকরা। দ্রুত সময়ের মধ্যে হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই তদন্ত কমিটি গঠন করলো উপজেলা বিএনপি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews