1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

টঙ্গীর বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ ২২ লক্ষ টাকা জব্দ

  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ গননা করুন

একতা ডেস্ক: গাজীপুর জেলার টঙ্গীর কেরাণিটেক বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ ২২ লাখ টাকা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করা হয়েছে। ৩ নভেম্বর, রবিবার রাত সাড়ে তিনটায় শুরু হওয়া অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর ছাড়াও র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। পরে টঙ্গীতে অবস্থিত জাবান হোটেলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ প্রায় ১০০ জন কে আটক করে। এর মধ্যে ১১৫৩ লিটার বিয়ার (৩৪৪৯ পিছ কেন) ও ৪৫৯. ৩৭ লিটার মদ (৫৯৮ পিছ মদের বোতল) জব্দ করে। এ সময় পালাতে গিয়ে মিল্টন (৫০) নামে জাবান হোটেলের একজন কর্মচারী ৫ তালার ছাদ থেকে লাফ দিয়ে নিহত হন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেছেন, যৌথ বাহিনীর জাভান হোটেলে অভিযানের সময় ভয়ে পালাতে গিয়ে পাঁচ তালা থেকে লাফ দিয়ে একজন নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল মাস্টার হাসপাতালে পাঠানো হয়েছে।

তথ্যসূত্রঃ সময়ের কণ্ঠস্বর

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews