1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

টিএনজেড গ্রুপের পরিচালক পুলিশ হেফাজতে

  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০৪ গননা করুন

একতা ডেস্কঃ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে গাজীপুরের টিএনজেড গ্রুপের পরিচালক শরীফুল ইসলামকে। শুক্রবার সকালে তাঁকে গাজীপুর মহানগরীর গাছা থানায় নেয়া হয়। বকেয়া বেতন পরিশোধের দাবিতে বৃহস্পতিবার শ্রমিকেরা তাঁকে কারখানায় অবরুদ্ধ করে রাখেন। অসুস্থ হয়ে পড়ায় পুলিশ হেফাজতে নেওয়ার আগে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, শরীফুল ইসলামকে আটক করা হয়নি, বরং তিনি থানায় বসে শ্রমিক প্রতিনিধি, কলকারখানা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা করছেন।

টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন। অনেকে জানুয়ারি থেকে, আবার কেউ দুই মাস ধরে বেতন পাননি। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছিলেন এবং বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। শিল্প পুলিশের তথ্যানুসারে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রমিকেরা উত্তরা থেকে শরীফুল ইসলামকে ধরে এনে টিএনজেড গ্রুপের বেসিক ক্লথিং লিমিটেড কারখানায় নিয়ে যান। সেখানে তাঁকে আটকে রেখে বেতন পরিশোধের চাপ প্রয়োগ করেন। রাত ২টার দিকে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করেন।

অসুস্থ হয়ে পড়ায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে শরীফুল ইসলাম গাছা থানায় রয়েছেন এবং শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে আলোচনা করছেন। তিনি কিছু অর্থের ব্যবস্থা করেছেন বলেও জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews