1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

ট্রাম্প অভিষেকের পরদিনই অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তার করবেন

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ গননা করুন

একতা ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পরের দিনই মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ দেশজুড়ে অবৈধ অভিবাসীদের গণহারে গ্রেপ্তার শুরু করবে। ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের একজন শীর্ষ সীমান্ত কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসে ফিরে আসা রিপাবলিকান ট্রাম্পের প্রথম পদক্ষেপ হবে এটি। তিনি লাখ লাখ অবৈধ অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রচারণার প্রতিশ্রুতি রক্ষা করবেন। ট্রাম্পের নতুন প্রশাসন মঙ্গলবার থেকে শিকাগোতে ‘অভিবাসন অভিযান’ চালানোর পরিকল্পনা করছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এবং অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রতিক্রিয়ায় শুক্রবার ফক্স নিউজে ট্রাম্পের আসন্ন ‘সীমান্ত জার’ টম হোমনের অভিযানের বিষয়টি জানিয়েছেন।

হোমান, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর সাবেক ভারপ্রাপ্ত পরিচালক। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে সীমান্তে অভিবাসী বাবা-মা এবং শিশুদের পৃথক করার নীতি তত্ত্বাবধান করেছিলেন।

তিনি বলেছেন, ‘দেশের অনেক জায়গায় বড় অভিযান হতে চলেছে। শিকাগো অনেক জায়গার মধ্যে একটি মাত্র। মঙ্গলবার, আইসিই অবশেষে তাদের কাজ করতে বের হয়ে পড়বে। আমরা আইসিইকে নির্দেশ দিয়েছি ক্ষমা চাওয়া ছাড়াই অভিবাসন আইন বলবৎ করার। প্রথমে সবচেয়ে খারাপ, জননিরাপত্তার হুমকির দিকে মনোনিবেশ করা হবে। কিন্তু কেউই বাদ যাবে না। যারা অবৈধভাবে দেশে রয়েছে তাদের সমস্যা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews