1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয়

ডাঃ জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন

  • শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৫৪ গননা করুন

একতা ডেস্কঃ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবাইদা রহমান। ঈদুল আজহা উপলক্ষে স্বামী তারেক রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিনি যুক্তরাজ্যে গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন ডাঃ জোবাইদা।

ওইদিন সকালে গুলশানের নিজ বাসভবন থেকে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপির মিডিয়া সেল সূত্রে এই তথ্য জানা গেছে। গত ৬ মে ঢাকায় আসার পর ডাঃ জোবাইদা এক মাস ধরে পারিবারিক ও ঘরোয়া ব্যস্ততায় সময় কাটান। রাজনৈতিকভাবে বরাবরের মতো এবারও তিনি ছিলেন নীরব।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ত্যাগ করেন ডাঃ জোবাইদা রহমান। একই বছরের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কাফরুল থানায় মামলা দায়ের করে। মামলায় ডাঃ জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। তবে গত বছর সরকার পতনের পর তাঁর সেই সাজা স্থগিত করা হয়।

ডাঃ জোবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক পেয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন।

১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তারেক-জোবাইদা দম্পতির একমাত্র কন্যা জাইমা রহমান যুক্তরাজ্যে বার-এট-ল সম্পন্ন করেছেন এবং মা-বাবার সঙ্গেই সেখানে অবস্থান করছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews