1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

ডিএমপির অনুরোধ রমজানে রাস্তা খোঁড়াখুঁড়ি না করার

  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩২ গননা করুন

একতা ডেস্কঃ শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। ঈদুল ফিতর কেন্দ্র করে রমজানের পুরোটা সময় কেনাকাটায় ব্যস্ত থাকেন ক্রেতারা। মার্কেটকেন্দ্রিক এলাকাগুলোয় বাড়ে সাধারণ মানুষের চলাচল। পাশাপাশি রমজানে সন্ধ্যার আগেই কাজ শেষ করে ঘরে ফিরে পরিবারের সঙ্গে ইফতার করতে চান কর্মজীবীরা। যার ফলে রাস্তায়ও যানবাহনের চাপ বাড়ে। তাই জনভোগান্তি এড়াতে রমজান মাসে রাজধানীর রাস্তায় নতুন করে খোঁড়াখুঁড়ি না করতে বিভিন্ন সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। আগামী ২ মার্চ (সম্ভাব্য) থেকে পবিত্র মাহে রমজান মাস শুরু হবে এবং রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীতে যান চলাচলসহ মার্কেটকেন্দ্রিক জনসাধারণের চলাচল বাড়বে। অধিকাংশ জনসাধারণ সকাল ৭টা থেকে রাত ১০টার পরিবর্তে সকাল ১০টা থেকে সন্ধ্যার আগেই তাদের কার্যক্রম সম্পাদন করবেন। ফলে রমজান মাসে রাস্তায় যানবাহনের চাপ অত্যাধিক থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রায়ই লক্ষ্য করা যায় যে, রমজান মাসেও বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজে রাস্তা কেটে রাখা হয়। যার ফলে রাস্তা সংকুচিত হয়ে যায় এবং সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তায় যানজটের কারণে অনেকেই সঠিক সময়ে কর্মস্থল/হাসপাতাল/মার্কেটে পৌঁছাতে পারেন না।

এ জনভোগান্তি হ্রাস করার লক্ষ্যে পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীর রাস্তাসমূহে বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক ইউটিলিটি সংক্রান্ত কাজ নতুন করে শুরু করা সমীচীন হবে না। এমতাবস্থায় পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীতে বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজ নতুন করে শুরু না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews