1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

ডুব দিয়ে পালানোর চেষ্টাকালে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৭৭ গননা করুন

একতা ডেস্ক: পুলিশের ধাওয়া খেয়ে একটি পুকুরের পানিতে ডুব দিয়ে লুকানোর চেষ্টায় ব্যর্থ হয়ে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার। তবে লুকিয়েও শেষ রক্ষায় হয়নি। পুকুর থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রামের লোহাগাড়ায় আবদুল আজিজ (৫০) নামের মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার উজির হাট এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত আবদুল আজিজ লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি। তার বাড়ি ওই ইউনিয়নের উজিরহাটের মজিদার পাড়া এলাকায়। অন্যের পুকুরে মাছ চুরিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন আবদুল আজিজ। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় তাকে ধরতে এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে একটি পুকুরের পানিতে ডুব দিয়ে লুকানোর চেষ্টা করেন আজিজ। তবে লুকিয়েও শেষ রক্ষায় হয়নি তার। পুকুর থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিস্ফোরকদ্রব্য আইনে মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আবদুল আজিজ। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

তথ্যসূত্রঃ ইত্তেফাক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews