1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ডুমুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় ভাইকে খুন

  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪০৬ গননা করুন

একতা ডেস্কঃ কী করে সলো নেশাগ্রস্ত যুবক। ডুমুরিয়ায় টিউবওয়েল থেকে পানি নেয়াকে কেন্দ্র করে নেশাগ্রস্ত আপন ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে মেজো ভাই খুন হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে হাসানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, টিউবওয়েল থেকে পানি নেয়াকে কেন্দ্র করে হাসানপুর গ্রামের জিনেতুল্লাহ কারিকরের ছোট পুত্র সোহান (২২) ও মেজপুত্র রুবেল কারিকরের (৩২) সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই সোহান ঘর থেকে হাসুয়া নিয়ে তীর মেজো ভাই রুবেলকে মাথা ও পেটে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এসময় রুবেলের চিৎকারে ছুটে আসে তার পিতা-মাতা ও বড় ভাই। তারা এসময় রুবেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক পৌনে ৯টার দিকে রুবেলের মৃত্যু হয়। সোহান কারিকর একজন নিয়মিত মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। সোহানের অতীতেও অনেক বেপরোয়া কাজের সঙ্গে সম্পৃক্ততার কথা জানিয়েছে এলাকাবাসী। এলাকার স্কুল শিক্ষক সেলিম হালদার জানান, খুব দুঃখজনক ঘটনা ঘটলো এই প্রথম আমাদের এলাকায়। রাতে এলাকাবাসী ঝটিকা অভিযান চালিয়েও সোহানের খোঁজ পাওয়া যায়নি।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেছেন, খুনের ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন। খুনিকে আটকের জন্য সারারাত অভিযান চালিয়েছি। আশাকরি দ্রুত গ্রেফতার করতে সক্ষম হবো।

তথ্যসূত্রঃ স্পন্দন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews