1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ঢাকাই সিনেমা থেকে বাদ কলকাতার ঋতুপর্ণা

  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ গননা করুন

একতা ডেস্কঃ দুই বাংলার অচলাবস্থার কারণে সঙ্কট সৃষ্টি হলো চলচ্চিত্রের অঙ্গনেও। কলকাতার আলোচিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে তরী সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রাশিদ পলাশ। ছবিটিরও প্রথম লটের শুটিংও শুরু হয়েছিল। কিন্ত ছাত্র আন্দোলনে অচলাবস্থা সৃষ্টির কারণে সিনেমার শুটিং স্থগিত রাখা হয়। মাঝে ঋতুপর্ণাকে বাদ দেওয়ার কথাও জানিয়েছিলেন নির্মাতা। অবশেষে তাই হলো। তরী’ সিনেমা থেকে ঋতুপর্ণাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে।

এ তথ্য নিশ্চিত করে গতকাল রোববার পরিচালক রাশিদ পলাশ জানান, আগেরদিন শনিবার কলকাতায় শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। ঋতুপর্ণার স্থানে শ্রীলেখাকে যুক্ত করা হয়েছে। ফলে চরিত্রটির পরিধি আরও বাড়বে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসের শুরুতে শ্রীলেখাকে নিয়ে শুটিং শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি। নির্মাতা জানান, চিত্রনাট্যে ঋতুপর্ণার চরিত্রের যে পরিধি ছিল সেটি আরও বাড়ছে শ্রীলেখাকে ভেবে। কিন্তু এক লটের শুটিং হয়েও ঋতুপর্ণাকে কেন বাতিল করা হলো? এমন প্রশ্নের জবাব সরাসরি না দিলেও এটুকু জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এ বদল করেছেন তিনি।

তবে ধারণা করা হচ্ছে তরী’ থেকে ঋতুপর্ণার বাদ পড়ার মূল কারণে রয়েছেন নায়ক ও সাবেক সাংসদ ফেরদৌস আহমেদ। ফেরদৌস-ঋতুপর্ণার বন্ধুত্বের খবর দুই বাংলার সবারই জানা। পর্দার জুটি হিসেবেও তাদের ওঠা-বসা বেশ সমৃদ্ধ। কিন্ত নির্মাতা চাননি, ফেরদৌসের সূত্র ধরে ছবিটির শুটিং ও মুক্তিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হোক। নির্মাতা বলেন, ‘আমরা ছবিটির প্রথম ধাপের শুটিং শেষ করেছি। সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেওয়ার কথাও ছিল ঋতুপর্ণার। জুলাইর প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ও শেষ লটের প্রস্তুতিও নিচ্ছিলাম। এরই মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে শিডিউল ভেস্তে যায়। এখন নতুন করে শুটিংয়ে পরিকল্পনার কথা ভাবছি। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ছবির প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী মাসেই সিলেটে দ্বিতীয় ধাপের শুটিংয়ে যুক্ত হবেন শ্রীলেখা। আহাদুর রহমানের গল্পে ‘তরী’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। ছবিতে আরও অভিনয় করছেন তুষার খান, সুমন আনোয়ার, রেহনুমা। ২০২৫ সালে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews