1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ঢাকায় সমাবেশে যোগ দিতে এসে আটক সাতটি গাড়ি

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ গননা করুন

একতা ডেস্কঃ ভণ্ড নেতাদের খপ্পরে পড়ে হয়রানি হলো হাজারো মানুষ। সুদমুক্ত ঋণ পাওয়ার আশায় গরজ করে ঢাকায় গেল তারা। সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এমন প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের শত শত নিরীহ নারী-পুরুষ, কিশোর-কিশোরীকে। ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামক ভূঁইফোড় সংগঠন নামে একটি চক্র লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে ঢাকায় নিতে নিরীহ লোকজনকে এমন প্রলোভন দেয়।

২৪ নভেম্বর, রবিবার রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজারে কথিত ওই সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাত্রাকালে তিনটি যাত্রীবাহী বড় বাস ও চারটি মাইক্রোবাসসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে আটকে দিয়েছে স্থানীয় লোকজন। পরে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে ছুটে আসে কমলনগর থানা পুলিশ আসে সেনাবাহিনীর একটি দল। পরে সেখান থেকে পুলিশ ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। বাসগুলো জব্দ করা হয়। স্থানীয় লোকজন জানায়, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক গ্রামের নিরীহ লোকজনকে প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

জব্দকৃত ‘ঢাকা এক্সপ্রেস নামক একটি বাসের চালক মো. সোহেল জানান, আলমগীর ও সিরাজ নামে দুই ব্যক্তি ঢাকায় যেতে তাদের বাসটি ভাড়া করে। কিন্তু স্থানীয়রা গাড়িটি আটকের পর ওই দুইজন সটকে পড়েন। বাসযাত্রী নারী-পুরুষরা জানায়, একটি চক্র ২৫ নভেম্বর, সোমবার ঢাকার শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদের উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা নিয়েছে এক হাজার টাকা। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম সোমবার সকালে বলেন, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের নাম করে একটি প্রতারক চক্র ঢাকাতে সমাবেশ করার জন্য লোকজন জড়ো করছে। ঢাকাতে যে সমাবেশ, মূলত সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে সেটির ডাক দেওয়া হয়েছে। ডিএমপি থেকে কোনো ধরনের অনুমতি নেয়নি তারা। তিনি বলেন, খবর পেয়ে আমরা সাতটি গাড়ি জব্দ করেছি। জিজ্ঞাসাবাদের জন্য ১১ জনকে আটক করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews