1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ঢাকার অর্ধেক অন্ধকারে গ্রিড বিপর্যয়ে

  • সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৬৯ গননা করুন

একতা ডেস্কঃ রাজধানী শহরের রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে কারিগরি গোলযোগের কারণে রাজধানীর একাধিক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার রাত ৯টা ৫০ মিনিটে এই গোলযোগের ঘটনা ঘটে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান জানান, রামপুরার পিজিসিবি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে। এর প্রভাবে মূলত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন এলাকাগুলো বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে ডেসকোর আওতাধীন এলাকাগুলো তেমনভাবে প্রভাবিত হয়নি। রামপুরা, হাতিরঝিল, ফার্মগেট, বনানী, গুলশান, মগবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পিজিসিবির প্রকৌশলীরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগতে পারে। প্রয়োজনে বিকল্প ব্যবস্থা বা বাইপাসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

পিজিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে অনাকাঙ্ক্ষিত বিচ্যুতি হয়েছে।

পিজিসিবির প্রকৌশলীরা দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে কাজ করছেন। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews