1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ঢাকার জাতিসংঘ প্রধানকে তলব করে কড়া প্রতিবাদ করা হয়েছে

  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১২০ গননা করুন

একতা ডেস্কঃ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মিয়ানমার কার্যালয় বাস্তুচ্যুতি নিয়ে চলতি মাসে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে রোহিঙ্গাদের বাস্তুচ্যুতি নিয়ে ভুল তথ্য উপস্থাপন করায় ঢাকার জাতিসংঘ প্রধানকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে দুঃখ প্রকাশ করে ভুল তথ্য দ্রুত সংশোধনের কথা বলেছে সংস্থাটি। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে গতকাল সোমবার দুপুরে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ঢাকার ইউএনএইচসিআরের প্রতিনিধিসহ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ারের দপ্তরে গোয়েন লুইসের নেতৃত্বে প্রতিনিধি দলকে ঢাকার পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। এ সময় জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসানও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক জানায়, গত সপ্তাহে বাস্তুচ্যুতি প্রতিবেদন প্রকাশ করে মিয়ানমার ইউএনএইচসিআর। বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দেশটির অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি হয়েছে ৩২ লাখ ৪৫ হাজার ৪০০ জন। এর মধ্যে ৭১ হাজার ৩০০ নাগরিক ভারতের মণিপুর ও মিজোরামে আশ্রয় নিয়েছে। সাময়িকভাবে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে মিয়ানমারের নাগরিকরা। আর বাংলাদেশ অংশে শরণার্থীরা পরিকল্পিত আশ্রয়স্থলে রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত এক বছরে আরাকান আর্মি ও জান্তা সরকারের বাহিনী রাখাইনে যে যুদ্ধ চালিয়েছে, তাতে এ অঞ্চলের বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ সময়সহ রোহিঙ্গারা বিভিন্ন সময় বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সম্প্রতি বিশালসংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে এসব তথ্য নেই। এর পরিপ্রেক্ষিতে ঢাকার জাতিসংঘ প্রধানকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে ভুল সংশোধন করতে বলা হয়েছে। বৈঠকে জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের বিষয়টি স্বীকার করেছে। একই সঙ্গে তথ্যগুলো প্রতিবেদনে স্থান না পাওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে। বিষয়টি মিয়ানমারে থাকা জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করে দ্রুত জবাব দেবে বলে জানিয়েছে বাংলাদেশকে। তথ্য সংক্রান্ত ভুল-বিভ্রান্তি দ্রুত দূর করা হবে বলে বৈঠকে জানানো হয়।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত কয়েক মাসে মিয়ানমার থেকে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এসব রোহিঙ্গার তালিকা বাংলাদেশের ইউএনএইচসিআর করেছে। শুধু তাই নয়, এদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনতে সরকারকে চাপ দিচ্ছে। অথচ সেই সংস্থার প্রতিবেদনে ২০২১ সালের পর মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের কোনো তথ্য নেই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews