1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ঢাকার ধানমন্ডিতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত ও স্ত্র আহত

  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৭১ গননা করুন

একতা ডেস্কঃ রাজধানী ঢাকর পুরাতন ধানমন্ডি এলাকার একটি বাসায় যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এ কে এম আবদুর রশিদ (৮২)। তাঁর স্ত্রীর নাম সুফিরা রশিদ। পরিবার ও পুলিশ বলছে, এই দম্পতি যুক্তরাজ্যপ্রবাসী। তাঁরা গত সেপ্টেম্বর মাসে দেশে এসেছিলেন। ধানমন্ডিতে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় তাঁরা থাকতেন। বাকি তলাগুলো ভাড়া দেওয়া ছিল।

পুলিশ জানায়, চুরি করতে এসে বাধার মুখে ছুরিকাঘাত করা হয়েছে, নাকি এ ঘটনার পেছনে অন্য কিছু রয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে। বাসার ভাড়াটে শিক্ষার্থী মো. বাঁধন বলেন, রাত আড়াইটার দিকে চিৎকার শুনে নিচে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বাড়ির মালিক। তাঁর স্ত্রীও আহত হয়েছেন। তাঁদের প্রথমে বেসরকারি একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোরে আবদুর রশিদকে মৃত ঘোষণা করা হয়। আবদুর রশিদের ভাগনে মনির হোসেন বলেন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তাঁরা উঠেছিলেন। তখন বাইরে থেকে তিনজন ব্যক্তিকে ওই ভবনে ঢুকতে দেখেন। কারা, কীভাবে ঘটনাটি ঘটিয়েছেন, এখন জানা যায়নি। হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তথ্যসূত্রঃ প্রথম আলো

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews