1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ঢাকা কলেজ শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মুক্তিপণ আদায়

  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩৭৬ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে রাজধানীর নীলক্ষেত থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে ৩০ হাজার টাকা আদায় করেছে দুর্বৃত্তরা। ২৯ অক্টোবর, মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টার দিকে তাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে অর্থ আদায় করে তারা। শিক্ষার্থীর নাম আশিকুজ্জামান বাপ্পি। তিনি ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ও কলেজের উত্তর ছাত্রাবাসের ২০৪ নম্বর রুমে থাকেন।

তার সহপাঠীরা জানান, সন্ধ্যার দিকে অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজের সামনে থেকে ৩/৪ জন তার নাম জিজ্ঞাসা করে। পরে সাদা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বোনের কাছ থেকে ডিবি পরিচয় দিয়ে ২০ হাজার টাকা আদায় করে। তার বন্ধুদের কাছ থেকেও ১০ হাজার টাকা নিয়ে আশুলিয়ার দিকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। বাপ্পিকে আশুলিয়ায় ছেড়ে দিলে সোহেল নামে এক পথচারীর কাছে সাহায্য চান। এ সময় সোহেলের ফোন দিয়ে বাপ্পি তার পরিবার ও বন্ধুদের ঘটনাটি জানায়। সোহেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাপ্পির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হঠাৎ আশুলিয়ায় তার সঙ্গে দেখা হলে আমাকে বলে খুব বিপদে পড়েছি একটু সহযোগিতা করেন। তখন আমার ফোন দিয়ে তার বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। জানতে পেরেছি, বাপ্পিকে নীলক্ষেত থেকে ধরে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে মুক্তিপণ চান দুর্বৃত্তরা। টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

বাপ্পির ভগ্নিপতি রিপন বলেন, হঠাৎ রাতে বাপ্পির ফোন থেকে ডিবি পরিচয় দিয়ে ৫০ হাজার টাকার মুক্তিপণ চান এবং টাকা দিলে ছেড়ে দেওয়ার কথা বলে। আমার স্ত্রীর ফোনে ২০ হাজার টাকা ছিল, সঙ্গে সঙ্গে তা দিয়ে দেই। পরে আরও টাকা চাইলে সে রাজি হলেও আমি নিষেধ করি। ভুক্তভোগী শিক্ষার্থী আশিকুজ্জামান বাপ্পি কালবেলাকে বলেন, আমি লালবাগ টিউশন থেকে কলেজে আসার সময় বিকাল ৫টার পর ‘গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড

ঢাকার নিউ মার্কেট থানার উপপরিদর্শক(এসআই) মো: ফিরোজ আহমেদ কালবেলাকে বলেন, থানায় একটি জিডি করেছে বাপ্পির ক্যাম্পাসের বড় ভাই ও বন্ধুরা। ঘটনাটি আমরা শুনেছি এবং জানতে পেরেছি যে তার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছে। আজকে সকাল থেকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তথ্যসূত্রঃ কালবেলা

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews