1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৮৫ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ঈদে ঘরে ফেরা যাত্রীদের পরিবহনে কোন সমস্যা না হলেও সড়ক দুর্ঘটনা যেন পিছু ছাড়ছেই না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জ গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সড়ক দুর্ঘটনার জেরেই এমনটি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যানজটের ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের মানাবে পার্কের সামনে কুমিল্লাগামী লেনে একটি গাড়ি দুর্ঘটনা শিকার হয়। এতেই যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। বাস চালক মনির বলেন, ‘জামালদি হতে ভাটের চর বাসস্ট্যান্ড আসতে ঘণ্টাখানেক সময় লেগে গেছে। ট্রাক চালক শাহ আলম বলেন, ‘তেতৈতলা হাঁস পয়েন্ট হতে যানজট পেয়েছি। কি কারণে যানজট তা জানি না।

হাইওয়ে পুলিশ ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরাতে গিয়ে কিছু সময় অতিবাহিত হয়। এতেই যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধীর গতিতে যানবাহন চলছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews