1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ঢাকা-মাওয়া সড়কে ১০ যানবাহনের সংঘর্ষে ১ জন নিহত

  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ গননা করুন

একতা ডেস্কঃ ঘন কুয়াশায় দূরে নজর না দিতে পারায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত ও ১ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। রবিবার সকালে ৭টার দিকে ২২ ডিসেম্বর ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম, মো. ফরহাদ। তিনি ফরিদপুরের চরদুয়ার এলাকার নুরু মুন্সীর ছেলে। মাইক্রোবাসের চালক ছিলেন তিনি।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, রবিবার সকালে ৭টার দিকে সিংপাড়া আন্ডারপাসে মাওয়ামুখী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা একটি মাইক্রোবাসসহ এনা, সেবা ও গোল্ডেন লাইন পরিবহনের আরও তিনটি যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যে চলে গেছেন। এ ঘটনায় একজন মাইক্রোবাসচালক গুরুতর আহত হয়ে শ্রীনগর হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনরা তার লাশ নিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews